দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

চরফ্যাসনে ফুটবলে হেড দিতে গিয়ে গুরুতর আহত

0 130

Get real time updates directly on you device, subscribe now.

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ফুটবল খেলার মধ্যে মোঃ সামছু মাঝির ছেলে মোঃ মিরাজ (২২) গুরুতর আহত হয়েছে।

গত বুধবার (২৭মে) বিকালে ঘোষেরহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, মিরাজের বড় ভাই মোঃ বাবর ফুটবল খেলার মাঠের জমিটি নগদ টাকা দিয়ে রাখে। মাঠে সকল ধরনের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

- Advertisement -

গত(২৭মে) মাঠে দুই দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আহত মোঃ মিরাজও দুই দলের মধ্যে একটি দলে খেলোয়ার হিসেবে অংশগ্রহন করে। এক পর্যায়ে খেলার মধ্যে মোঃ এমরান ও মিরাজ বল হেড দিতে গিয়ে এমরানের হাটুর সাথে মিরাজের পেটে আঘাত পায়। এতে মিরাজ গুরুতর আহত হয়।

খেলায় মোঃ মাইদুল হোসেন রুবেল ছিলেন রিফারী রুবেল আরো বলেন, খেলার মধ্যে এমরান ও মিরাজ বল হেড দিতে গিয়ে এমরানের হাটুর সাথে মিরাজে পেটে আঘাত পায়।

এদিকে মিরাজের পরিবার সূত্রে জানাযায়, মিরাজ ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে মিরাজের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনাকে কেন্দ্র করে মিরাজের বাবা বাদী হয়ে দুলারহাট থানা একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যপারে দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ এস আই জসিম ঘটনাটি তদন্ত করবেন। তদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More