দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

চোখ থাকতেও অন্ধ হয়ে আছে বিএনপি—ওবায়দুল কাদের

0 60

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি 

রংপুরের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহন করছে, আমরা তাদের স্বাগত জানাই। আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দিতাপূর্ন হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

মন্ত্রী আরো  বলেন, বিএনপি কোন মহাসড়ক তৈরি করেনি, টোল সম্পর্কে তাদের কোন ধারনা নেই। তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তিনি ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে আসেন।

- Advertisement -

 গাজীপুর মহানগরীর  টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন করতে আসেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

এসময় মন্ত্রী বলেন, আমি আশা করি বাংলাদেশের প্রথম শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট হিসেবে এর কাজ ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি  এসব কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More