দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ঝিনাইদাহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

0 50

Get real time updates directly on you device, subscribe now.

গোবিন্দ সাহা ঝিনাইদাহ প্রতিনিধিঃ


ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে বিদ্যুতের সুইজ বোর্ডের প্লাগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আদনান নামে ৩ বছরের বাক ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৪জুন) সকালে শহরের সরকারি কলেজ পাড়ায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানাযায়, পৌর শহরের সরকারি কলেজ পাড়ার শরিফুল ইসলাম ঝন্টুর বাক ও শারীরিক প্রতিবন্ধী ৩ বছরের একমাত্র শিশু পুত্র আদনান বুধবার সকালে বসত ঘরের বিদ্যুতের সুইজ বোর্ডের প্লাগে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এসময় শিশুটির চিৎকারে তার মা এসে শিশুটিকে ছটফট করতে দেখে।

শিশুটিকে উদ্ধার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More