দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

তদন্তে বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে–ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

0 62

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

- Advertisement -

ক্যাসিনোগুলোতে অভিযান চালানোর পর অনেকেই গা’ডাকা দিয়েছেন। প্রশাসনের কাছে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। ক্যাসিনোর ব্যবসার সাথে জড়িত কারা কারা প্রশাসন তদন্ত করছেন। এমন সময় পুলিশের সহযোগিতায় পালানোর অভিযোগ উঠেছে। দেশে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে একযোগে রাজধানীর চারটি ক্লাবে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালানো হয়। দুইজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানে সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে ক্লাব পরিচালনায় যুক্ত নেপালিরা তাদের সহযোগিতায় পলায়ন করেছে। এমন অভিযোগের পর সংশ্লিষ্ট দুইজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এসময় তিনি আরও বলেন, ঢাকায় অভিযান পরিচালনার ক্ষেত্রে যদি কোনো পুলিশ সদস্য লাভবান হওয়ার তথ্য ও অভিযোগ উঠে, তবে অবশ্যই তা খতিয়ে দেখা হবে। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে প্রচলিত বিধান অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More