দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

দৌলতপুরে গাছেরদিয়াড় গ্রামে হামলায় আহত-১

0 33

Get real time updates directly on you device, subscribe now.

খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জার্মান আলী (৫৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার দুপুর দিকে দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গাছেরদিয়াড় গ্রামের মুকুল ও জাফিরুলের নেতৃত্বে ৫-৬ জন সশস্ত্র হামলাকারী সংঘবগ্ধ হয়ে প্রতিপক্ষ জার্মান আলীর বাড়িতে হামলা চালায়। এসময় জার্মান আলীকে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

জার্মান আলীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা নির্বিগ্নে নিজ বাড়ির আঙিনায় চলে যায়। পরে আহত জার্মান আলীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দৌলতপুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More