আব্দুল মতিন( মাসুদ)
হঠাৎকরে বাতাস। হালকা বৃষ্টি। সন্ধ্যা নেমে আসছে চারদিকে। বাসের গতি বারতে থাকে। গাছ পালা ও ঘর বাড়িতে আঘাত হানতে থাকে বাতাস। কয়েক মিনিটের ব্যবদানে বাসের গতি পাল্টে রূপ নেয় ঝড়ে। এতেই ব্যপক ক্ষয় ক্ষতি করতে থাকে ঝড়। ঝড়ের সাথে সাথে বৃষ্টিও হচ্ছে সমান তালে।

আজ (২৭ জুন) শনিবার সন্ধ্যায় ময়মনসিংয়ের ধোবাউড়ায় এ ঝড় হয়। এত ধোবাউড়ার বেশ কয়েকটা এলাকায় ব্যপক তান্ডব চালায়। এতে লন্ড ভন্ড ধোবাউড়া উপজেলাধীন ১নং দক্ষিন মাইজপাড়া ইউনিয়নের পুঁটিমারি বাজার সহ, গোসাইপুর ও ভেঁদিকোড়া গ্রামের বাজারে ব্যাপক ক্ষয় ক্ষতি হয় বলে জানান স্থানীয়রা।
স্থানীয় ইউপি মেম্বার রমজান আলী জানান, কেউ হতাহত হয়নি। অনেকের ঘর বাড়ি ও ফসলসহ গাছ পালার ক্ষতি হয়েছে।
