ময়মনসিংহ থেকে, আব্দুল মতিন ( মাসুদ)
আল্লাহ্ মহান। আল্লাহ্ চাইলে সব করতে পারেন। প্রসব বেদনা এক বার হওয়ার পরে সন্তান জন্ম নেয় তাই জানতাম। প্রসব বেদনা এক নারীর দুইবার হয়েছে। প্রথম প্রসব বেদনার পরে প্রথম সন্তান জন্ম দেয়। দ্বিতীয় প্রসব বেদনার পরে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। তাও ৩৯ দিন আগে ও পরে। জমজ সন্তান হলেও বয়সের ব্যবদান ৩৯ দিন।
ময়মনসিংহের বহু পরিচিত প্রফেসর ডাক্তার শিলা সেন জমজ সন্তানদের বিষয়ে বলেন, এই করোনা কালীন সময়ে বিশেষ অর্জন ও স্বরনীয় হয়ে থাকবে একজন প্রসতী ৩৯ দিন আগে ও পরে সন্তানের জন্ম দিতে পারেন। তিনি জানিয়েছেন, এক জমজ শিশু জন্মের কথা। ওদের দু’জনের জন্মের সময়ের ব্যাবধান ৩৯দিন। আমার ডাক্তারী বয়সে এটাই প্রথম ও বিড়ল ঘটনা।
প্রফেসর ডাক্তার শিলা সেন বলেন, জমজ শিশু দের জন্মের ব্যাবধান সাধারণত স্বাভাবিক ডেলিভারিতে ২০ থেকে ৩০মিনিট। চিকিৎসা বিজ্ঞানের মতে, ১৫ মিনিটের মধ্যে হলে ভালো, না হলে ২য় শিশুর ক্ষতি হওয়ায় সম্ভাবনা থাকে বেশি। তবে তিনি বিশেষ ঘটনা সম্পর্কে জানান। রোগীর অনুমতি নিয়েই তিনি নাম ঠিকানা প্রকাশ করেছেন।
সূত্র জানায়, ভাগ্যবতী নারী জমজ দুই সন্তানের জননী রীতা (২৮) এসে ছিল গাজীপুর থেকে। বিয়ে হয়েছে সারে তিন বৎসর। এরই আগে সাত মাসের গর্ভকালীন বাচ্চা প্রিটার্ম বেবি হয়ে মারা গেছে। তাই এবার প্রথম থেকেই ওর জন্য অতিরিক্ত সাবধানতা ছিলো ১ম ১১০০ গ্রাম ওজনের কন্যা শিশু ডেলিভারি করা হয় গত ১৩/৫/২০ প্রফেসর ডাঃ শিলা সেন এর মালিকাধীন ময়মনসিংহ নগরীর চরপাড়ায় শিলাঙ্গন হাসপাতালে।
সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিবিএমসিবি হাসপাতালের এ ভর্তি করা হয়। পরবর্তী তে গত ২২/৬/২০ তারিখে ঐ মা ২.২ কেজি ওজন সম্পন্য পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে তার দুটো সন্তান ই সুস্থ রয়েছে বলে ডাঃ শিলা সেন জানান। দু একের মধ্যে এই দম্পতি তাদের দুসন্তান নিয়েই বাড়িতে যাবে।
উল্লেখ্য ১ম কন্যা তার জন্মের ৫ দিন পর থেকেই ঐ মা তার বাড়িতে ছিলেন। ৩৯ দিন পর পুত্র সন্তানের জন্ম দেওয়ার এমন ঘটনা বাংলাদেশে এর পূর্বে ঘটেছে কিনা এমন তথ্য তার জানা নেই তবে খুব বেশী নেই বলেও তিনি দাবি করেন।
