দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদী স্ত্রীকে আনতে গিয়ে স্বামী লাশ

0 46

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

- Advertisement -

নরসিংদীর রায়পুরায় শ্বশুর বাড়ী থেকে জোরপূর্বক স্ত্রীকে উঠিয়ে আনতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ী। গতকাল বুধবার দুপুরে রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের মোল্লা বাড়ির মসজিদের পাশের রাস্তায় এ  ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা দিঘিরপাড় এলাকার খোরশেদ আলমের ছেলে ও নরসিংদী শহরের একটি শপিং মলের টেলিকম ব্যবসায়ী।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কলেজে ভর্তি করিয়ে দেয়ার সময় পরিচয়ের সুবাধে গত ২ অক্টোবর হাসনাবাদ গ্রামের সুরুজ মৃধার বাড়ির ভাড়াটিয়া শামীম মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে রহিমা আক্তারকে জোরপূর্বক বিয়ে করে নিহত শফিকুল ইসলাম। পরে শফিকুলের সাথে সংসার করবেনা বলে বাবার বাড়িতেই অবস্থান করছিল কলেজ ছাত্রী রহিমা আক্তার।বুধবার দুপুরে শফিকুল ইসলাম একদল যুবক নিয়ে অস্ত্রশস্ত্রসহ ওই গ্রামে গিয়ে স্ত্রী দাবী করে ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হট্টগোল দেখা দিলে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় শফিকুল ইসলাম।  নিহতরে স্ত্রী রহিমা আক্তার জানান,প্রতারনা করে সে আমাকে বিয়ে করেছিল আমি প্রাণের ভয়ে বিয়েতে রাজি হলে ও পরবর্তীতে তার সাথে সংসার না করেই পিতার কাছে অবস্থান করি। বুধবার দুপুরে অনেক লোকজন নিয়ে আচমকা সে আমাদের ঘরে ঢুকে যায়। ওই সময় সে বলে, চুপচাপ আমার সাথে যদি আসিস তবে কেউ মরবে না। আমি যেতে রাজি না হওয়ায় আমার চুলে ধরে টেনে  বাইরে নিয়ে আসে। এসময় বাহিরে ককটেল ফোটার শব্দও শুনতে পাই।  টানাটানি ও ককটেলের বিস্ফোরণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমাকে কে উদ্ধার করেছে আর তারই এই অবস্থা কিভাবে হয়েছে বলতে পারব না।আমিরগঞ্জ ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, এ ঘটনায়  ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার ও নিহতের স্ত্রীকে আটক করেছে আমির গঞ্জ ফাড়ি পুলিশ। তদন্তের মাধ্যমে হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More