দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে চার ডাকাত গ্রেফতার

0 31

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। আজ (২১ সেপ্টেম্বর) মাদবদী থানা পুলিশ জানায়, শুক্রবার, রাত সোয়া দুইটার সময় পুরিন্দা চেকপোস্টে ডিউটিরত অবস্থায় বাসস্ট্যান্ডের পিছনে রতনের বাড়ির পাশের খোলা যায়গায় ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

ডাকাদদের প্রস্ততি টের পেয়ে থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ অভিযানে ছিল, মাধবদী থানার এসআই জাহাঙ্গীর,এস আই মনির হোসেন, এস আই সরহাদ,এস আই সঞ্জয়। এ অভিযানিক টিমে কয়েকজন এএসআইও ছিল। পুলিশ জানিয়েছেন, অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ চার ডাকাতকে গ্রেফতার করে। এসময় ৫জন ডাকাত গ্রেফতার হয় আর বাকি ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলো, রায়পুরা উপজেলার চর আড়ালিয়া গ্রামের মৃত মোন্তাজ মিয়ার ছেলে ও বর্তমানে টাটা পাড়া মহল্লার আক্তার আলীর বাড়ির ভাড়াটিয়া মোঃ জামান (৪৪), টাটা পাড়ার মৃত ফজলুল করিমের ছেলে মোঃ ফারুক মিয়া (৩৫), বালুসাইরের আফাজ উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (৩৮) আনন্দী বটতলার মধু মিয়ার ছেলে মজিবর (৪৮)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদবদী থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, গ্রেফতার কৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, একটি ১২ ইঞ্চি লম্বা ছোরা, একটি ২৭ ইঞ্চি লম্বা ছোরা, ও একটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে তাদের সাথে বিরাম পুরের কাউছারের ছেলে অপি (২৩), টাটা পাড়ার আমির উদ্দিনের ছেলে হারুন (৩৭), রমজান (৩০), আসাদসহ আরো ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More