দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শামীম ও তার দেহরক্ষীদের আদালতে হাজির রিমান্ড মঞ্জুর

0 115

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

অবৈধ অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনের তিন মামলায় গ্রেফতার হওয়া এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম আলোচিত ঠিকাদার। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড পেয়েছে। এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ৭জন দেহরক্ষীরও ৪ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে আদালত।

- Advertisement -

আজ (২১ সেপ্টেম্বর) শনিবার বিকালে পুলিশ এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চায় পুলিশ। মাদক ও অস্ত্র মামলায় সাত দিন করে শামীমের রিমান্ড আবেদন করা হয়। আদালতে শুনানি শেষে আদালত এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সাত দেহরক্ষীকে গুলশান থানায় হস্তান্তর করে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে র‍্যাব। অস্ত্র, মাদক ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে মামলাগুলো দায়ের করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More