দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে জুট ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

0 8

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে জুট ব্যবসাকে কেন্দ্র করে মামুন মিয়া (৪২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১২ জুলাই) সকাল সোয়া এগারোটায় নরসিংদীর মাধবদীতে এ ঘটনা ঘটে।
 নিহত মামুন মিয়া নরসিংদীর মাধবদী  থানাধীন মাধবদী পৌরসভার ৭নং ওয়ার্ড মনোহরপুর খাল পাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা জানে আলমের ছেলে ।

তিনি পেশায় একজন জুট ব্যবসায়়ী ছিলেন। 
 রবিবার (১৩ জুলাই) মামুনের ছোট ভাই মাসুম মিয়া (৩২) ভাইয়ের হত্যার বিচার চেয়ে ১১জনের নাম উল্লেখ পূর্বক আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

- Advertisement -

এ ব্যপারে নিহতের  পরিবারের লোকজন জানান,গত রবিবার (১২ জুলাই) বেলা এগারোটার দিকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে মামুন তার পিতার সাথে নিজ এলাকার খালপাড় ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে পৌঁছলে নুরালাপুর ইউনিয়নের আলগী খালপাড় গ্রামের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে অপু (৩৪) তার দলবলসহ অতর্কিত মামুন ও তার পিতা জানে আলমকে মারধর শুরু করে।

মারধরের শিকার হয়ে মামুন অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করে মামুনের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।এলাকাবাসী জানান, মামুন ও অপুর মধ্যে দীর্ঘদিন ধরেই জুট ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। এর পূর্বেও তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল। মামুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে ও দাবী করেন তার পরিবারের লোকজন।


এ ব্যাপারে মামলার প্রধান আসামি অপুর পিতা আবু সিদ্দিকের  সাথে কথা হলে তিনি শারীরিক ভাবে অসুস্থ আছেন তাই তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানান। 


 মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান মামুনের মুত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তাছাড়া আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More