নরসিংদী প্রতিনিধি
নরসিংদী রায়পুরায় নানা বাড়িতে বেড়াতে এসে কাঁকন নদীতে ডুবে মীম (৮) ও ঋতু মণি (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রাবপুর গ্রামের প্রবাসী মো. আতাউর মিয়ার সন্তান।
সোমবার বেলা সাড়ে ১২টায় রায়পুরা পৌরসভার তাত্তাকান্দা এলাকার কাকন নদীর পাগল নাথের ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর মা সোমবার সন্তানদের নিয়ে বাপের বাড়ি আসেন। সন্তানদের বাড়িতে রেখে স্থানীয় রায়পুরা বাজারে ডাক্তারে নিকট চিকিৎসার জন্য যান।
এদিকে দুই ভাই-বোন মীম ও ঋতু বাড়ির পাশে অবস্থিত কাঁকন নদীর পাড়ে হাঁটতে হাঁটতে চলে আসে। তারা নদীর পানিতে নেমে পড়ে। এতেই দুজনই পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা ওই দুই শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করেন।
