দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে ৩০০ পিছ ইয়াবাসহ পলাতক আসামি মারফত গ্রেফতার

0 42

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ৩০০ পিছ ইয়াবাসহ ছয় মামলার পলাতক আসামি ইয়াবাসহ মারফত আলী (৪৪) কে গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

আজ (২৩ সেপ্টেম্বর) সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ( পিপিএম) এর নেতৃত্বে মাধবদী থানাধীন পাঁচদোনা থেকে ওই মাদক ব্যবসায়ী ও পলাতক মারফত আলীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ভগীরথপুরের মৃত তৈয়জ উদ্দিন তৈয়ব ওরফে তাইজুদ্দীনের ছেলে মারফত আলী।

এ ঘটনায় নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতার হওয়া মারফত আলী নরসিংদীর নাম করা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে ও ৬ টি মাদকের মামলা রয়েছে। মারফত আলীর বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More