দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, এ বছর অংশ নেবে ৩৩ হাজার ১৮২ শিক্ষার্থী

0 30

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার :প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এই বছর মোট ৩৩ হাজার ১৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ২৪২ জন এবং ছাত্রী ১৬ হাজার ৯৪০ জন। নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় মোট ৪৮টি কেন্দ্র রয়েছে। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষাবোর্ড থেকে ২৮ হাজার ৪৮৭ জন, কারিগরি শিক্ষাবোর্ড থেকে একহাজার ৭২৩ জন এবং দাখিল থেকে ২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেবে।

- Advertisement -

এদিকে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কেন্দ্রে চলাচলের ক্ষেত্র লালপতাকা দিয়ে চিহ্নিত করা হবে। এছাড়াও, স্থানীয় কোচিং সেন্টারগুলো ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুশৃঙ্খলভাবে যেন পরীক্ষা সম্পন্ন হয় সেজন্য নারায়নগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ নারায়ণগঞ্জের বিভিন্ন কেন্দ্রের সামনে সকাল সাড়ে আটটার দিকে অসংখ্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গেছে। রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, রূপসী নিউ মডেল স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশের জন্য অপেক্ষা করছে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর আধঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More