নারায়ণগঞ্জের রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান পুড়ে ছাই।
রূপগঞ্জ ডেস্কঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ১৯টি দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় গ্রিন সিটি সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ২টার দিকে একটি ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের টিনশেডের গ্রিন সিটি সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে।
