নিজস্ব প্রতিনিধি, অফিসঃ
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব-১১ চেকপোস্টে এলাকা থেকে ৪১ কেজি গাজাসহ প্রাইভেটকার জব্দ করে।
আজ (৮জুন) দুপুরে র্যাব-১১,র পাঠানো প্রেস রিলিজ থেকে এ তথ্য নিশ্চিত করেন ইমরান উলাহ সরকার লেঃ কর্ণেল অধিনায়ক র্যাব-১১।
প্রেস রিলিজ থেকে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর চেকপোস্টে কুমিলা থেকে ঢাকাগামী প্রাইভেটকার থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চলে যায়। ধাওয়া করতে থাকলে গাড়ির চালক সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে এলাকায় গাড়ি রেখেপালিয়ে যায়।
প্রাইভেটকার এর পিছনের লাগেজ বুট এর ভিতরে দুটি চটের বস্তায় রক্ষিত অবস্থায় ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানকালে মাদক পরিবহণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উক্ত পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
