দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারী শ্রমিককে ধর্ষণ যুবক গ্রেফতার

0 110

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের নাটক সাজিয়ে এক নারী শ্রমিককে দুই মাস বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার কথিত স্বামী রাকিব ও তার বন্ধু সুজনের বিরুদ্ধে ওই নারী শ্রমিক নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

- Advertisement -

পুলিশ রাকিবকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করে। গ্রেফতার হওয়া রাকিব রূপগঞ্জ উপজেলার হোরগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলা লেঙ্গরদী ওয়েজ বাংলা ব্যাগ ফ্যাক্টরীর এক নারী শ্রমিকের সাথে রাকিরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দুই মাস আগে বখাটে রাকিব তার এক বন্ধুকে ইমাম সাজিয়ে ওই নারী শ্রমিককে বিয়ের করে। বিয়ের পর স্বামী স্ত্রী সেজে ইদবারদী গ্রামের সুজনের বাড়িসহ বিভিন্ন স্থানে ওই নারী শ্রমিককে বেড়াতে নিয়ে তার সাথে দৈহিক মেলামেশা করে।

এরপর বেশ কিছুদিন যাবত ওই নারী শ্রমিককে এড়িয়ে চলে কথিত স্বামী রাকিব। ওই নারী শ্রমিক তার কথিত স্বামী রাকিবকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে বখাটে স্বামী তার স্ত্রীকে নিজ বাড়িতে নেয়ার ব্যপারে নানান তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে তাকে চাপ প্রয়োগ করলে রাকিব বিয়ের বিষয়টি অস্বীকার করে। পরে ওই নারী শ্রমিক বিয়ে নামে নাটকের বিষয়টি জানতে পেরে শনিবার নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More