দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কালীগঞ্জের বধু পাপিয়া

0 64

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

জন্ম-মৃত্যু বিয়ে কার যে কখন কোথায় কার সাথে হয় তা আল্লাহ্ ভাল জানেন। প্রেম ভাল। প্রেমের সফলতা বিয়েতে। এমনটাই প্রমান করে দিলেন, কিশোরগঞ্জের মেয়ে পাপিয়া।

ফোনে পরিচয়। গাজীপুরের কালীগঞ্জের জাকারিয়ার সাথে। সে বেশি দিনের কথা নয়। তবে তারা এ প্রেমকে বিয়েতে ইতি টেনে ঘর বেঁধে ছেন। তাও উভয় পরিবারের লোকজনের দোয়াও তারা নিয়েছেন।

প্রেমের টানে কিশোরগঞ্জের মেয়ে পাপিয়া(২৩)গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের প্রেমিক জাকারিয়ার (২৫)বাড়িতে অবস্থাননেয়ার ১ দিন পর গতকাল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয় । এমন প্রেম আজকাল খোব একটা নেই। যা পাপিয়া ও জাকারিয়া করেছেন।

- Advertisement -

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ বিষয়ে স্থানীয় জামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা মিয়া, বিবেকানন্দ দাস গোপাল মেম্বারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ বিষয়টির সুষ্ঠু সমাধানেরর জন্য উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ের সিদ্বান্তে পৌছান।

পরে পাপিয়ার বাড়ির লোকজন ডেকে উভয় পক্ষের উপস্থিতিতে তাদের কাজী ডেকে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে দেয়া হয়। পাপিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নলবাইদ গ্রামের আসমত আলীর মেয়ে।

সে পেশায় একজন নার্স। গাজীপুর তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্স হিসেবে ৯ মাস যাবৎ কাজ করছে সে।

পাপিয়ার সাথে কথা বলে জানা যায়, জাকারিয়ার সাথে তার গত ৬ মার্চ ২০১৬ থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রথমে রং নাম্বারে কথা হয় তাদের। পরে জাকারিয়া নিয়মিত তার সাথে যোগাযোগ করতে থাকে এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত দেখা সাক্ষাত করত। কিন্তু গত কিছুদিন যাবৎ জাকারিয়া পাপিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

পরে সে গত বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে জাকারিয়ারর বাড়িতে অবস্থান নেয়। তাকে বিয়ে করতে হবে নয়তো সে জাকারিয়ার বাড়ি থেকে কোথাও যাবেন না বলে জানায় সে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More