দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কভারভ্যানের চাপায় মুক্তিযোদ্ধা নিহত

0 33

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কভারভ্যান চাপায় বীরমুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ খুরশিদ আলম (৬৫) নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।

- Advertisement -

নিহত বীরমুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ খুরশিদ আলমের বাড়ী গোপালগঞ্জ জেলার মোকসেদপুর বেজরা গ্রামে। তার বাবার নাম মৃত আশ্রাফ আলী খাঁন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিক জানান, দুপুর ১টার দিকে একটি অটোরিকশা যোগে ঢাকা-সিলেট মহাসড়ক যোগে বিশ^রোড থেকে রূপসীর দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি কভারভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী বীরমুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ খুরশিদ আলম মারা যান। এসময় অটোরিকশা চালক গুরুতর আহত হন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More