দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

প্রচার প্রচারনায় ব্যস্ত নৌকার প্রার্থীর

0 37

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ প্রতিনিধি

- Advertisement -

জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নর পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচারনা প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যসহ বিভিন্ন পদে ২৪ জন প্রতিদ্বন্দীতা করছেন।
এবারের নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্ধন্দিতা করছেন আলহাজ¦ সালাউদ্দিন ভুইয়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন কবির হোসেন। এ নির্বাচনে প্রচার-প্রচারনায় এগিয়ে নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন ভুইয়া। তিনি প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে গনংসযোগ, উঠান বৈঠক করছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। তার প্রতিদ্বন্দী সতন্ত্র প্রার্থী কবির হোসেন নির্বাচনী মাঠে অনেকটাই পিছিয়ে রয়েছেন। তাকে এলাকায় সেরকমভাবে প্রচার-প্রচারনা করতে দেখা যাচ্ছে না।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন ভুইয়া সদর ইউনিয়নের জাঙ্গীর বাজার, কুদুর মার্কেটসহ কয়েকটি এলাকায় গনসংযোগ করেন। গনসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নৌকা প্রতীকের প্রার্থী নৌকা সালাউদ্দিন ভুইয়া বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোটারদের কাছ থেকে ব্যপক সারা পাচ্ছি। আমি নির্বাচিত হলে সদর ইউনিয়ন যে সকল উন্নয়ন বাকি রয়েছে তা সম্পন্ন করব। এছাড়াও সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে ইফটিজিং রোধ ও বয়স্কভাতা, বিধবা ভাতার ব্যবস্থা করব।
উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান জানান, আগামী ১৪ অক্টোবর সদর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য উপজেলার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More