দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

0 28

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, জাগো বাংলাদেশঃ
প্রথম আলো পত্রিকার জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে বড় ধরনের কর্মসুচী দেয়া হবে বলে ঘোষনা দেয়া হয়।

- Advertisement -

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন পুর্বক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। এতে বক্তব্যে রাখেন, এনটিভির আবুল কালাম শাকিল, রূপকন্ঠের নির্বাহী সম্পাদক সাত্তার আলী সোহেল, ইনকিলাবের মোঃ খলিল সিকদার, সুশিল সরকার, মানবজমিনের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন জয়, দৈনিক জাগরণের রাসেল আহাম্মেদ, ভোরের কাগজের নজরুল ইসলাম, এশিয়ান টিভি জিএম সহিদ, জিটিভির আশিকুর রহমান হান্নান, কবি নায়েব আলী, দৈনিক আমার সংবাদ এর নিজাম উদ্দিন আহাম্মেদ, আলোকিত বাংলাদেশের রিয়াজ আহমেদ, নয়া দিগন্ত এবং এশিয়ান টেলিভিশনের শহীদুল্লাহ গাজী, দৈনিক ডেসটিনির মাসুম খাঁন,দৈনিক যুগান্তরের হাই মিলন, নিউজ বাংলাদেশের সহ-সম্পাদক গিয়াস উদ্দিন বাবুল, দৈনিক জনতার আনোয়ার হোসেন, দৈনিক কালের কন্ঠ এসএম শাহাদাত, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টিফোরের জাহাঙ্গীর আলম হানিফ, দৈনিক সংগ্রামের নাজমুল হুদা, সাইফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্টের সোহাগ আহাম্মেদ, আমাদের সময়ের সহিদুল করিম বিপ্লব, দৈনিক যুগান্তরের ডেমরা প্রতিনিধি মাহাবুব মনি, বিজয় টেলিভিশনের লিটন মিয়া, লেখক সাংবাদিক নজরুল ইসলাম লিখন, শফিকুল ইসলাম মীর, মাহবুব আলম প্রিয়, আল-আমিন মিন্টু, আতাউর রহমান সানি, জাহাঙ্গীর মাহমুদ, রাশেদুল ইসলাম, শেখ সুমন আহাম্মেদ, বিপ্লব হাসান, সাইদুর রহমান, আনিছুর রহমান, নুরে আলম, মিজানুর রহমান, রুবেল শিকদার, সুমন মজুমদার, রিপন মিয়া, তুষার আহাম্মেদ, শরীফ মিয়া, মাসুদ মোল্লা কবির মিয়া,লিখন রাজ, সমকালের জিয়াউর রাশেদসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, রোজিনা ইসলামকে দুর্ণিতীবাজ আমলারা নিজেদেও বাঁচাতে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে ফাঁদে ফেলে অমানুষিক নির্যাতন চালিয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে । আমরা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার চাই। নতুবা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন ঘোষনা দেয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More