এসএম আবুল বাশার ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের (২৩ জুন) পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হলো বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ মঙ্গলবার সকালে শহরের থানা মোড় এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । পরে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরাবতা পালন করা হয়। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় করেন।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ মানু, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, থানা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, যুবলীগের যুগ্ন আহবায়ক স্বপন পাল প্রমুখ ।
