দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বিরামপুরে যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার

0 36

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 

- Advertisement -

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ইফতারের পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ মে, মঙ্গলবার পৌর শহরের পুরাতন বাজারে ১নং রাইচ মিল সংলগ্ন মার্কেটের দোতলায় এ দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, উপজেলা বি,এন,পি’র সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল আলম মামুন, পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বি,এন,পি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বি,এন,পি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বি,এন,পি’র সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ আলী মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি কমর সেলিম, উপজেলা বি,এন,পি’র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রব তোতা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লিটন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনি, শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু প্রমূখ। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More