দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

চার জেলায় ১১জনের মৃত্যু

0 28

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্কঃ

মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত শ্রমিক। বুধবার (২৭ মে) সকালে উপজেলার পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাফি (৩৫), আলম বাদশা (২৫) ও ইমরান (২২)।

শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে। তার নাম তোফায়েল আলম (৩০)। এ সময় আজিজুল হক (৫০) নামে একজন আহত হয়েছেন। তিনি সম্পর্কে নিহতের শ্বশুর। বুধবার বিকালে উপজেলার কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল ওই গ্রামের নজি ফকিরের ছেলে।

দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের সাথে পাগলুর সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত পাগলুর আরও দুই যাত্রী দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার সংলগ্ন মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় ঈদের আমেজে প্রেমিকের মটরসাইকেলে ঘুরতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়ে প্রেমিকার মৃত্যু হয়েছে। প্রেমিকার নাম আনিকা খাতুন। সে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বলভপুর ক্যানারপাড়ার মেয়ে। তার প্রেমিক জুয়েল কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বর্গপুর গ্রামের মনি মন্ডলের ছেলে ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঈদের পরের দিন (২৬ মে) দুপুরে প্রেমিকা আনিকা খাতুন কে মটরসাইকেলে নিয়ে বলভপুর থেকে স্বর্গপুরের দিকে যাচ্ছিল জুয়েল।

দিনাজপুরঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নেশাজাতীয় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আরো চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল মান্নান (৪০) নামে একজন পল্লি চিকিৎসককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দিনগত রাতে উপজেলার পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মামুদপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল মতিন (২৭), তোফাজ্জল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩৩) ও সুলতান মাহমুদের ছেলে মহসিন আলী (৩৮)।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More