ভেবেছিলাম মনে মনে
ঈদ করিব গৃহ কোনে
তাও পারিনি,
জ্বর এসে চেপে বসে
হাড় মাংস যেন যাচ্ছে খসে
আজও সারিনি।
বিছানা থেকে মাথা তুলি
নড়ছে যেন মগজগুলি
এমনও মনে হয়,
মাথা এটা আমার নয়।
ওষুধ খেলে জ্বর যায়,
ব্যথা তখনও পাকড়ায়।
ঘরের লোকের কানাকানি,
হায় হায় কি হইছে জানি।
ঈদ আর আমি করব কি
জান লইয়া টানাটানি।
সহজ সরল দেশি ভাইরাস
হয়তো করেছে কাবু,
হারামীটার আতঙ্ক টা
গ্রাস করে যায় তবু।
আতঙ্ক আর কতকাল ?
বাঁচাতে হবে জানমাল
আসুন নিয়ম মানি সরকারি
করোনা যাবে বাবার বাড়ি।
মনের জোরে বলি ভাই,
সাবধানতার কমতি নাই।
তবুও একটু দোয়া চাই,
দ্রুত যেন সেরে যাই।
ঈদ আনন্দ হয়নি এবার
দু:খ নেই কিছু,
পরের ঈদটা ডাবল হবে
আছি তারই পিছু।
বিপদ যতই বড় হোক
যতই কঠিন বিপর্যয়
দীর্ঘস্থায়ী হলেও তা
চিরস্থায়ী নয়।
মহাকালের গহ্বরে বিলীন
কত লাখো কোটি সাল,
সম্মুখে অবশ্যই সুদিন
আসবেই সোনালী সকাল।
মুড়াপাড়া সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্স ও কবি
