দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বিরামপুরে লটারিতে কৃষক নির্বাচন

0 41

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে চলতি বোরো ধান মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকের থেকে বোরো ধান সংগ্রহের লক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে কৃষক নির্বাচন করা হয়েছে।বৃহস্পতিবার (৬ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষক নির্বাচনের লক্ষে উন্মুক্ত লটারিতে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমূখ।
এরপর উপজেলা পরিষদ থেকে এমপি শিবলী সাদিকের উপস্থিতিতে সরকারিভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র পরিবারে ঢেউটিন প্রদান করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More