ডেমরায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ
ডেমরা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর ডেমরায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন এস.কে চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সারুলিয়া নিজ কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে এ ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ শেখ শারমীন সাথী, নাসিমা আক্তার লিচু, শিল্পী আক্তার প্রমূখ।
