নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বিশেষ চাহিদাসম্পর্ণ মানুষদের ও সামাজভিত্তিক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর ) দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ডি. এম. এরশাদুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সুস্থ্য ও সুন্দরভাবে প্রতিবন্ধীদের বাঁচতে সঠিকভাবে আইন বাস্তবায়নের দাবি তুলেন। প্রতিবন্ধীরা আমাদের আতœীয়। আমরা তাদের যেখানে দেখব সহযোগীর প্রয়োজন হলে সবাই মিলে এগিয়ে আসব। সব মানুষের মধ্যে বিশেষ জ্ঞান থাকে। তাদের মধ্যেও রয়েছে। সুযোগ করে দিতে হবে।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ডি. এম. এরশাদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদী, সিআরপি’র প্রকল্প কর্মকর্তা জয়নব আক্তার, সাংবাদিক এইচ. এম শহিদুল ইসলাম, হুমায়ুন কবীর, শাহ আলম সিকদার, আফসার খান বিপুল প্রমুখ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments