দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মটরসাইকেল চুরি করলো যুব মহিলা লীগের নেত্রী

0 85

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

দেশের বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতে যুব মহিলঅ লীগের নেত্রীরা বিভিন্ন বিষয়ে এগিয়ে যাচ্ছেন। কেউ সুনামের সাথে। কেউবা কুনামের সাথে। গাজীপুরের টঙ্গীর থানা এলাকার একাধিক কারনে আলোচিত যুবমহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন। সারা দেশের যুব মহিলা লীগের নেত্রীরা রাজনীতিতে সুনাম কুড়াতে ব্যস্থ। তাদের মধ্যে আবার কয়েকজন আছেন দলের বারটা বাজিয়ে নিজের আখের ঘুছাতে ব্যস্থ।

গাজীপুরের টঙ্গীর থানা এলাকার যুব মহিলা লীগের নেত্রীকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, এর আগে হত্যা, মাদক সেবনসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচিত হন এই নেত্রী।

- Advertisement -

আলোচিত যুবমহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনের বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার এসআই বাবুল আহমেদের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, গত ৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসাইকেল চুরি ও হামলার ঘটনায় যুবমহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা।

থানা পুলিশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তার গেইট এলাকা থেকে নাসিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি নাসিমার স্বামী সুমন পলাতক রয়েছে।

অপরাধী যেই হোক আইনের কাছে তাকে ধরা পরতেই হবে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ও হামলার মামলায় গ্রেপ্তার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More