দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মদ-জুয়া চালু করেছিল বিএনপি—-তথ্য মন্ত্রী

0 49

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠা বাষিকী প্রীতিলতা ওয়েদ্দারের আত্নহতি দিবস উলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রচার-প্রকাশনা সম্পাদক।

প্রয়াত জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ রেখেছেন ভাল। তিনি আবার মদ-জুয়াও চালু করেছেন। বিএনপিই দেশে মদ-জুয়া চালুর হোতা বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রচার-প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠা বাষিকী প্রীতিলতা ওয়েদ্দারের আত্নহতি দিবস উলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

হাছান মাহমুদ বলেন, আপনার দলের লোকজনের দিকে তাকান। মির্জা ফখরুল সাহেবকে বলব, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে একটু তাকান, কীভাবে তিনি রাষ্ট্রকে কলুষিত করেছেন। আপনারা কি করেছেন সরকারে থাকতে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান অভিযান প্রশংসনীয়। কিন্তু, যারা এ অভিযানকে স্বাগত জানাচ্ছেন না, প্রশংসা করছেন না, এটি রাজনৈতিক হীনমন্যতা।

এসময় হাছান মাহমুদ বলেন, বিএনপিকে অনুরোধ করবো- আসুন, আমরা দেশের জন্য কাজ করি। ব্যর্থতা ঢাকার জন্য অযথা সমালোচনা করবেন না। আপনাদের কথা সবায় জানে।

এ সময় উস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কণ্ঠশিল্পী এসডি রুবেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী সদস্য লিয়াকত আলী খান প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More