মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার জন্য নাম প্রস্তাব করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার ভুতু ।
বেতকা ইউনিয় আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলম শিকদার বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, মো.শামছুল আলম মিলকী,এডভোকেট নাসিমা আক্তার,এস এম মোস্তাফিজুর রহমান জলিল,মো.শওকত আলী খান মোক্তার,এস এম তারিক আল হাসান লিউ,শফিকুর রহমান,হাবিবুর রহমান হবি বেপারী হুমায়ুন কবির,আহসান কবির হাওলাদার,কে এম আসাদুজ্জামান ইদ্রিস,রেজাউর রহমান ডিউক,খালিদ হাসান খান।
