দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে করোনা জয় হাজার অধিক মানুষের

0 9

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ রুবেল ইসলাম তাহমিদ মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলা থেকে করোনা পরিক্ষার জন্য এপর্যন্ত  ১১হাজার ৪২০জনের নমুনা  ঢাকায় পাঠানো হয়েছে।  তবে রিপোর্ট এসেছে ১১হাজার ২৩৭জনের। এদের মধ্যে আজ শনিবার (১১জুলাই) পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২৩৯৮জন।

তবে আক্রান্তদের মধ্যে এপর্যন্ত জেলায় করোনা জয় করেছে ১হাজার ১৯ জন অর্থাৎ হাজার অধিক আক্রান্ত মানুষ। করোনা জয়ীদের মধ্যে জেলা প্রশাসক সহ  প্রশাসনিক, স্বাস্থ্যবিভাগ,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি রয়েছেন।

- Advertisement -

এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ৩০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা  ভাইরাস। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ সুস্থ হয়নি এবং কারো মৃত্যু হয়নি এ জেলায় ।  জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, শনিবার আসা ৯৪টি নমুনার মধ্যে নতুন করে ৩০জনে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৮জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৩জন, সিরাজদিখান উপজেলায় ৯জন, শ্রীনগর উপজেলায় ৮ জন, গজারিয়া উপজেলায় ২জন করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা ভিত্তিক আক্রান্ত ও সুস্থতার বিষয়ে তিনি জানান, মোট আক্রান্তদের মধ্যে সদর ১০১৫জন আর সুস্থ হয়েছেন ২৭৪, টঙ্গীবাড়িতে আক্রান্ত ২২৮জন- সুস্থ ১১৭, সিরাজদিখানে আক্রান্ত ৩৩৭জন -সুস্থ ২৭০, লৌহজং আক্রান্ত ৩১৩ – সুস্থ ১৫১, শ্রীনগরে আক্রান্ত ২১৮ জন – সুস্থ৯৯, গজারিয়ায় আক্রান্ত ২৫১জন -সুস্থ ১০৮জন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More