নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ জুলাই) শনিবার বিকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজকের এ আলোচনায় ইসলামী যুব-আন্দোলন, ইসলামী শ্রমিক, আন্দোলন ইসলামী শাশনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, রূপগঞ্জ থানার দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার উস্থিতিতে এ সভার কাজ শুরু হয়।
উপস্থিত নেতারা বলেন, করোনা ভাইরাস মহামারি চলে গেলে আমরা আগের মতো সভা সমাবেশ করতে পারব। আমরা আগামী দিনে সংগঠনের কাজে গতি আনতে হবে। আমরা দেশের রাজনীতিতে আলোচনায় আছি। চরমোনাইকে এখন কেউ হেলায় উড়িয়ে দিতেপারবেন না। আমরা কে কি ভাবে সংগঠনকে বেগবান করব এমন বিষয়ে গুরুত্ব দিয়েছেন সকলে।
