আঈনুদ্দীন আল আজাদ (রহ.) এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতির আঈনুদ্দীন আল আজাদ (রহ.) এর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (২১ জুন) রবিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শিবু মার্কেটের আইএসসিএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সভাপতি শিব্বির আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সারোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির মুহতারাম প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে.এম. শরীয়াতুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর কবীর, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশীদ, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেনসহ প্রমুখ।
