নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা ইশা ছাত্র আন্দোলনের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ জুন) সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ শিবু মার্কেটের আইএসসিএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শাখার এ সভা অনুষ্ঠিত হয়।
জেলার সভাপতি শিব্বির আহমাদ এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির মুহতারাম প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে.এম. শরীয়াতুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কে.এম. শরীয়াতুল্লাহ, শিব্বির আহমাদ,
বক্তারা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ও সর্বশ্রেষ্ঠ নবী হয়েও রাসুল (সা.) উম্মতের সেবা করে গেছেন জীবনভর। সাহাবায়ে কেরামও (রা.) রাসুল (সা.)-এর এ শিক্ষা ও আদর্শ লালন করেছিলেন। ফলে তাদের শাসনামলে জনসাধারণ উন্নত জীবনযাপনের পাশাপাশি বেশ সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ছিলেন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে স্তব্ধ হয়ে গেছে জনজীবন। এই মহামারীর মধ্যেই কিছু কুলাঙ্গারদের জন্য আমাদের দেশে ঘটতেছে কিছু ন্যাক্কারজনক ঘটনা। সম্প্রতি লক্ষীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে হীরামনির সাথে ৫ কুলাঙ্গার কর্তৃক যে ঘটনা ঘটেছে আমরা এই নিন্দনীয় কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের গ্রেফতার পরবর্তী ফাঁসির দাবী জানাচ্ছি।
আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর কবীর, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশীদ, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
