নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ আহরণ প্রতিরোধে মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে মেঘনা নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইমাম রাজী টুলু।
এ সময় ভ্রাম্যমাণ আদালত ১৫ কেজি মা ইলিশ, পঞ্চাশ হাজার মিটার কারেন্ট জাল, মাছ আহরণের কাজে ব্যবহৃত কাঠের তৈরি একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে এবং তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য অফিসার শেখ আসলাম হোসাইন শেখ জানান, অভিযান চলমান থাকবে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments