মুন্সীগঞ্জের বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলার খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান। এরআগে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস.এম সোহরাব হোসেন।
এছাড়া বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবু বকর সিদ্দিক, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগ আহবায়ক সদস্য আরিফ রশিদ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ ভারপ্রাপ্ত সভাপতি এম.আর তালুকদার বাবু, সহ-সভাপতি কামাল হোসেন লাল, সাধারণ সম্পাদক শামীম চৌধূরী চঞ্চল, বালুচর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ সভাপতি এ.বি সিদ্দিক মন্টু সহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
