রূপগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার করোনা ভাইরাস পজেটিব থেকে নেগেটিভ
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দায়িত্ব পালনকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়। জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মহোদয়ের নির্দেশে রূপগঞ্জ উপজেলায় সংযুক্ত হয়েছিলেন ফারজানা আক্তার।
সূত্র জানায়, রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে কাজ করাকালীন গত ১৪ এপ্রিল অসুস্থ্যতা অনুভব করলে করোনা টেস্ট করানোর জন্য সেম্পল পাঠানো হয় এবং ১৮ এপ্রিল করোনা পজিটিভ আসে।
পরবর্তীতে কোন হাসপাতালে ভর্তি না হয়ে উপজেলার ডাক বাংলোতে আইসোলশনে থেকে ডা. মেহেদী হাসান এর পরামর্শ অনুযায়ী নিয়মকানুন মেনে চলতে থাকে। ১৪ দিন পর দ্বিতীয়বারের মত করোনা সেম্পল পাঠালে করোনা নেগেটিভ আসে।
১৪ দিন কোয়ারেন্টাইন এ থাকার পর আজ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়া নারায়ণগঞ্জ জেলার আরও ৩ জন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম তমা,কামরুল ইসলাম মারুফ ও আব্দুল মতিন ইতোমধ্যে করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ্য হয়ে উঠেছেন। তাদের ও তাদের পরিবারের সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করছি।
