রূপগঞ্জে বিএনপির ব্যানারে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির ব্যানারে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজ (৫জুন) শুক্রবার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দুলাল হোসেনের নিজস্ব অর্থায়নে পূর্বাচল উপ-শহরের পরশী হারারবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০টি দুস্থ্য পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাসেল ভুইয়া, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক মানিক, বিএনপির নেতা সালামত, আল-মামুন, ছাত্রদল নেতা রোমান, রাসেল সহ রূপগঞ্জ থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
