দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে রংধনু গ্রুপের ঈদ উপহার বিতরণ পরিবহণ শ্রমিকদের মাঝে

0 31

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রæপের উদ্যোগে করোনায় বিপর্যস্ত প্রায় ৫ হাজার পরিবহণ শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের শিমুলিয়া মাঠে ও দাউদপুর ইউনিয়নের বেলদি মাঠে ইজিবাইক, সিএনজি চালক, ট্রাক চালক ও বাস চালকসহ পরিবহণ শ্রমিকদের এ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

- Advertisement -

ঈদ সামগ্রীর মাঝে ছিল মুরগী, চাল, ডাল, তেল, সেমাইসহ নিত্ত্য প্রয়োজনী পন্য সামগ্রী। পরিবহণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার তুলে দেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক। জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান মিজানের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, প্যানেল চেয়ারম্যান রমজান আলী, ইউপি সদস্য রিটন প্রধান, আব্দুল আল মামুন, আলমগীর হোসেন, কেন্দ্রীয় হকার্স লীগের যুগ্ন আহবায়ক কামাল হোসেন কমল, লুৎফর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, আ’লীগ নেতা গোলাম রসুল, আল-আমিন মাসুদ, যুবলীগ নেতা আজিজ মিয়া, আবুল খায়ের, নিজাম উদ্দিন প্রমূখ।

উদ্বোধনকালে রফিকুল ইসলাম রফিক বলেন, করোনায় গণপরিবহণ বন্ধ থাকায় পরিবহণ শ্রমিকরা খুব কষ্টে ছিল। ঈদের পরিবহণ শ্রমিক ভাইদের কষ্ট লাঘব করতে পরিবহণ শ্রমিকদের জন্য রংধনু গ্রুপের পক্ষ থেকে ঈদ সামগ্রীর বিতরণ করা হচ্ছে। রূপগঞ্জে কোন পরিবহণ শ্রমিক না খেয়ে থাকবে না। ভারতে করোনা পরিস্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেক ভাল রয়েছে। করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাই স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পড়ে চলতে হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More