রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে লকডাউন অমান্য করে হোটেল খোলা রাখায় তিনটি খাবার হোটেলকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (২২ জুন) সোমবার দুপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফারজানা আক্তার এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, রূপগঞ্জ ইউনিয়নে লকডাউন অমান্য করে হোটেল খোলা রাখায় তিনটি খাবার হোটেলকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
