র্যাব-১১ এর অভিযানে ফেনী সদর হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি গ্রেফতার
জাগো বাংলাদেশ ডেস্ক
গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৭ নভেম্বর দিবাগত রাতে ফেনী জেলার সদর থানাধীন মায়ানিবাস, পশ্চিম বিজয়শিং ও সিলোনিয়া হাজির বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়।
এসময় জেএমবির ৪ সদস্যতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- মাওলানা মোঃ সাইফুল্লাহ (৩৫), মাহাদী দাউদ(৩০), মাওলানা আজিজুল হক (৪১), হাফেজ মাওলানা ইদ্রিস (৪০)।
র্যাব জানায়, র্যাব-১১ এর আওতাধীন এলাকায় ইতিপূর্বে দায়েরকৃত মামলা সমূহের এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্থানে ক্রমাগত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ৪ জন সদস্যকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, উগ্রবাদী লিফলেট, ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়। মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
