দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শ্রীপুরে নবম শ্রেণীর ছাত্রীর আত্নহত্যা

0 54

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আন্নী আক্তার বাঁধন (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। 
মঙ্গলবার(১২ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বুধবার(১৩ নভেম্বর)   সকালে পুলিশ লাশ উদ্ধার করে। 


নিহত স্কুলছাত্রী বাঁধন  শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের বাদল মিয়ার মেয়ে।সে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের নবম শ্রেণীর ছাত্রী ছিল। 

- Advertisement -


শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই আবদুল মালেক জানান, মঙ্গলবার রাতে সে ঘরে ঘুমাতে যায়। পরে সকালে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের আড়ার সাথে তাকে ওড়না দিয়ে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।    


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।         

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More