নরসিংদী প্রতিনিধি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি,এম,এস,এফ আনন্দ ভ্রমণ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর মাধবদী শাখার উদ্যোগে গতকাল ৫ অক্টোবর সিলেটের উদ্যেশ্য রওয়ানা হয়ে প্রথমে শাহজালাল মাজার জিয়ারত করেন, পরে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত বাংলাদেশের সর্ব বৃহৎ জলজবন সিলেটের ঐতিহ্যবাহী রাতারগুলে ঘুরতে যাওয়া হয়।
এখানের দৃষ্টি নন্দন গাছ গুলো অর্ধেক পানির নিচে যা দেখলেই মন জুড়িয়ে যায়,তারপর দেখতে যান প্রাকৃতিক সৌন্দর্যৈর অন্যতম স্হান বিছনাকান্দি,সেখানে কিছু সময় আনন্দ উপভোগ করে মাধবদীর উদ্দেশ্যে রওনা দেন এবং কোনো প্রকার জামেলা ছাড়াই আজ ভোরে মাধবদী এসে উপস্থিত হন ।
আনন্দ ভ্রমনে অংশগ্রহণ করেন বিএমএসএফ নরসিংদী জেলা শাখার সভাপতি মো: মোশাররফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র সহ সভাপতি শরীফ ইকবাল রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন, মাধবদী থানা বিএমএসএফ মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ডা: আলাল, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি আব্দুল হান্নান মানিক, সহ সভাপতি গোলাপ শাহ, সাংগঠনিক সম্পাদক মো: রাকিবুল হাসান জয়, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আইনবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সহ বিএমএসএফ মাধবদী থানা শাখা ও জেলা শাখার নেতৃবৃন্দ। সকলে আনন্দ উল্লাসের মাধ্যমে দিনটি উপভোগ করেন।
