দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সাতগ্রাম ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি হাজী বাকির হোসাইন

0 132

Get real time updates directly on you device, subscribe now.

মোয়াজ্জেম বিন আউয়াল :

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন টেকপাড়া গ্রামের আওয়ামী পরিবারের সদস্য হাজী মোঃ বাকির হোসাইন কে আওয়ামীলীগের ১নং সহ-সভাপতি মনোনীত করায় আড়াইহাজারের প্রাণ পুরুষ জাতীয় সংসদ সদস‍্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভাইকে সাতগ্রাম বাসী ধন্যবাদ জানিয়েছেন।

আলহাজ্ব নজরুলর ইসলাম বাবু আড়াইহাজারের আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে হাজী মোঃ বাকির হোসাইন কে সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ১নং সহ-সভাপতি পদে প্রস্তাব গ্রহণ করেন। এতে সর্ব সম্মত ভাবে প্রস্তাব গৃহীত হয়।

বিষয়টি হাজী মোঃ বাকির হ‍োসাইন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

- Advertisement -

সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মুকুল বলেন, হাজী মোঃ বাকির হোসাইন আমার আপন চাচাতো ভাই। বহু আগে থেকেই আমাদের পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার পিতা মরহুম আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক। আমাদের পরিবারের সকলেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।সে জন‍্য হাজী মোঃ বাকির হোসাইন কে সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ১নং সহ-সভাপতি ঘোষনা করায় বাবু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।

সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ বলেন, সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগে এই পরিবারের বহু অবদান রয়েছে। বিশেষ করে বর্তমান সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মুকুল ভাইয়ের পিতা দীর্ঘদিন সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। অত‍্যান্ত শক্ত হাতে সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ কে নিয়ন্ত্রণ করেছিলেন।

তিনি ছিলেন হাজী মোঃ বাকির হোসাইনের  চাচা। সারাজীবন তারা আওয়ামীলীগের পক্ষে কাজ করে গেছেন। হাজী মোঃ বাকির হোসাইনের সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগে একজন দক্ষ সংগঠক ও ক্লিন ইমেজ হিসেবে প্রচুর জনপ্রিয়তা রয়েছে । তিনি টেকপাড়া উত্তর পাড়া জামে মসজিদের দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে মাধবদী সোনার বাংলা ইয়ার্ণ মার্চেন্ট এশোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি একজন দক্ষ সংগঠক।

তিনি এলাকায় গরীব, দুঃখী মানুষের জন্য  অকাতরে দান করে যাচ্ছেন।এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরীব মেয়েদের বিয়ে থেকে শুরু করে সব ক্ষেত্রেই রয়েছে তার অনুদান।একারনে সকলের মুখে মুখে তার সূনাম। তিনি উক্ত পদের যোগ্য ব‍্যক্তি।

এই ব‍্যাপারে হাজী মোঃ বাকির হোসাইন বলেন, আমাকে সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ১নং সহ-সভাপতি মনোনীত করায় নজরুল ইসলাম বাবু ভাইকে আন্তরিক অভিনন্দন। সে সাথে আমার উপর অর্পিত দায়িত্ব আমি সর্বোচ্চ পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More