আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী, বিশনন্দী, সদাসদি, কালাপাহাড়িয়া শনিবার রাতে মাদক, অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করার জন্য পুলিশ পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে জি\আর পরোয়ানাভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন আসামি সবুজ (২৫) পিতা- হাসান আলী গ্রাম- সদাসদি এবং হিরন মিয়া (৪০) পিতা- মৃত আঃ রাজ্জাক গ্রাম- সদাসদি কাজিপাড়া উভয় থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ।
সম্প্রতি কালাপাহাড়িয়া ইউনিয়ন এ হত্যা, সংঘর্ষ, মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে । গত কিছু দিন আগে ২৭ মে স্কুল ছাত্র আয়ুবকে গুলি করে হত্যার ঘটনার পর থেকে কালাপাহাড়িয়ায় থম থমে অবস্থা বিরাজ করছে। আইয়ুবকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার না হওয়ায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমরা কালাপাহাড়িয়া ইউনিয়ন এর মানুষ ভয়ে মুখ খুলতে পারি না।
যতদিন পর্যন্ত অস্ত্র উদ্ধার না হয় ততোদিনে পর্যন্ত আমাদের এলাকায় এই খুনাখুনি হবেই। আমরা চাই আমাদের এলাকা থেকে এসব সন্ত্রাসদের গ্রেফতার করে তাদের হাত থেকে অস্ত্র উদ্ধার করা হোক।
আড়াইহাজার থানার এস আই শফিকুল বলেন, আমরা মাদক ব্যবসায়ী, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আসামী এবং অস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের অভিযান চলমান থাকবে। গতকাল রাতে দুজন পরোয়ানাভুক্ত আসামী কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যতদিন আড়াইহাজারে সন্ত্রাসী কর্মকান্ড নিমূল না হবে ততদিন পুলিশের অভিযান চলবে।
