সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি আর নেই
নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন আর নেই। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহার খাতুন এমপি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তাঁর মৃত্যুতে, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, নরসিংদী শাখার সদস্যবৃন্দ গভীরভাবে শোকাভিভূত।
আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের তরে জানাই গভীর সমবেদনা এবং পরম করুণাময়ের নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।
