দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সুনামগঞ্জে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

0 35

Get real time updates directly on you device, subscribe now.

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা এলাকার একটি জলাশয় থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করছে মধ্যনগর থানা পুলিশ।

আজ (১৪ জুন) রোববার বিকালে মধ্যনগর থানার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের সানুয়া গ্রামের বীরেন্দ্র বর্মণের বাড়ির পাশে একটি ভাসমান জলাশয় থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

- Advertisement -

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সানুয়া গ্রামের বীরেন্দ্র বর্মণের বাড়ির পাশে একটি ভাসমান জলাশয় একটি পুরুষের মৃত দেহ ভেসে উঠতে দেখে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য শৈলেন সরকার বিষয়টি তাৎক্ষণিক মধ্যনগর থানা পুলিশকে জানায়।

পরে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ধর্মপাশা থানার স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে মধ্যনগর থানায় নিয়ে আসা হয়।
ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অঞ্জাত এই লোকটির হাতের দুটি আঙ্গুলে দুটি স্বর্ণের আংটি ও গলায় একটি চেইন আছে । তবে কি কারণে সে মারা যায় এবং এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More