দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সুনামগঞ্জে নববধূকে গণধর্ষণের অভিযোগে আটক-৪

0 19

Get real time updates directly on you device, subscribe now.

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

মঙ্গলবার রাতে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেমের নেতৃত্বে অভিযান চালিয়ে একদল পুলিশ তাদের আটক করে।

- Advertisement -


গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দিনেরটুক গ্রামের হাবিবুর রহমানের ছেলে এমদাদুর রহমান (২৩), একই গ্রামের নুরুদ্দিনের ছেলে সেবুল মিয়া (২২), নোয়াব আলীর ছেলে হাসান আলী (২৪) ও গোলাম রহমানের ছেলে সাহাব উদ্দিন (২৪)।এর আগে গত ১১ জুন দিবাগত রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৯ (১৬/৬/২০২০ ইং)।


স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নিরীহ এক দিনমজুর ঘটনার ৬ দিন পূর্বে একই গ্রামের দিন মজুরের মেয়েকে বিয়ে করেন। তখনই ওই নববধূর উপর প্রভাবশালী লম্পটদের নজর পড়ে। ঘটনার রাতে নববধূর স্বামীর হাত-পা মুখ বেঁধে ওই লম্পটেরা তাকে ঘর থেকে বের করে নিয়ে পালাক্রমে রাতভর ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় ছেড়ে যায়।


এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম বলেন, ‘ঘটনাটি দামাচাপা দেয়ার চেষ্টা চলছিলো। আমরা খবর পেয়ে সু-কৌশলে চারজন ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছি। বুধবার সকালে (আজকে) তাদেরকে আদালতে পাঠিয়ে দেয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More