নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫১,৭০০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১ জানান, গ্রেফতারকৃত আসামী সোহেল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন ভারগাঁও এলাকার আব্দুল মজিদের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। রাজমিস্ত্রী পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সে উক্ত এলাকার একজন ইয়াবা ডিলারের যোগসাজশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
